Sunday, May 17, 2026

১৮দিন পেরিয়েও শপথ নিতে পারছেন না সায়ন্তিকারা!স্পিকারের নিশানায় রাজ্যপাল

Date:

Share post:

গত ৪ জুন লোকসভা ভোটের ফলাফলের সঙ্গেই বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে ১৮ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও শপথবাক্য (Oath) পাঠ করানো যায়নি এই দুই কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে। ফলে নিজেদের বিধানসভা এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ শুরু করতে পারছেন না সায়ন্তিকা এবং রেয়াত।

এমন পরিস্থিতির জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দিকেই আঙুল তুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে ইতিমধ্যে রাজ্যপালকে পাঠানো চিঠিতে শপথ বাক্য (Oath) পাঠ সংক্রান্ত সাংবিধানিক প্রথার পাশাপাশি সুপ্রিম কোর্টের দু’টি রায়ের উল্লেখও করেছেন স্পিকার। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজভবন থেকে জবাবি কোনও চিঠি আসেনি।

এ প্রসঙ্গে তৃণমূলের এক সিনিয়র বিধায়ক বলেন, “নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর অনুমতি এভাবে রাজ্যপাল আটকাতে পারেন না। তবু আমরা ধৈর্য্য ধরে অপেক্ষা করছি। স্পিকার এ ব্যাপারে রাজ্যপালকে আইন মনে করিয়ে চিঠিও দিয়েছেন। জবাব না পেলে নির্দিষ্ট সময়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

আরও পড়ুন: হলং বাংলোয় অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট হাতে পেলেন মন্ত্রী বীরবাহা

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...