Thursday, May 14, 2026

জ্বালানি তেলেও জিএসটি! তৃতীয় মোদি সরকারের ‘নতুন’ পরিকল্পনা

Date:

Share post:

জিএসটির আওতার বাইরে ছিল এতদিন জ্বালানি তেল। তৃতীয় মোদি সরকার এবার পেট্রোল ডিজেলে জিএসটি বসানোর পরিকল্পনা পাকা করার পথে। জিএসটি কমিশনের বৈঠক শেষে দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘাড়ে দোষ চাপিয়ে সাধারণ মানুষের করের বোঝা বাড়ানোর পথে কেন্দ্র।

লোকসভার প্রথম অধিবেশনেই বাজেট পেশের সম্ভাবনা। তার আগেই জিএসটি কমিশনের সঙ্গে বৈঠক সেরে ফেললেন অর্থমন্ত্রী। শনিবার বৈঠক শেষে নির্মলা সীতারমনের দাবি অরুন জেটলির আমলে জ্বালানি তেলের উপর জিএসটি বসানোর পরিকল্পনা হয়েছিল। কমিশনের সদস্যরা সেই পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছে। এখন রাজ্যগুলিকে দাম নির্ধারণ করতে হবে।

তৃতীয় মোদি সরকার ক্ষমতায় এসে আইপিসি সিআরপিসি তুলে ন্যায় সংহিতা লাগু করার স্বৈরাচারী মনোভাব নিতেই প্রতিবাদে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বারবার বাংলার জিএসটির টাকা আটকে রাজ্যের মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

জ্বালানি তেলে জিএসটি লাগু হলে একদিকে দ্রব্যমূল্য আবার বাড়ার দিকে যাবে বলে মত অর্থনীতি বিশেষজ্ঞদের। অন্যদিকে ফের কোনও জিনিসে জিএসটি লাগু হওয়ার অর্থ বাংলার প্রতি বঞ্চনার নতুন সুযোগ পেয়ে যাবে বিজেপি, মত রাজনীতিকদের।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...