Wednesday, June 24, 2026

রান্নার প্যাশনই পেশা, ভাইরাল পিউদির পোলাও-চিকেন কম্বো

Date:

Share post:

কোনও কিছু মন থেকে চাইলে বা ভালোবাসলে তা একদিন সাফল্য দেবেই। জনপ্রিয় হিন্দি সিনেমার এই ডায়লগের মতই সফল চুঁচুড়ার পিউ। মন থেকে ভালোবাসা রান্নাই এখন নতুন পরিচয় তৈরি করে দিয়েছে স্নাতক পিউ দাসকে। তাই দুপুর হলেই চুঁচুড়া কোর্ট চত্বরে মানুষ ভিড় জমাচ্ছেন পোলাও-চিকেন কম্বো খাওয়ার জন্য।

পড়াশোনা শেষ করে চাকরি করছিলেন পিউ। তবে সেই চাকরি ছেড়ে তিনি সিদ্ধান্ত নেন নতুন কিছু শুরু করবেন। আর রান্না করা তার যখন শখ তাই মানুষকে কম খরচে সুস্বাদু খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যে দোকান লোক আগে চিনতই না এখন সেখানেই এখন ডিজিটাল ক্রিয়েটারদের ভিড়। সোশ্যাল মিডিয়ায় তারাই ছড়িয়ে দিচ্ছে স্পেশাল পোলাও-চিকেন কম্বোর কথা, যা স্বাদে সবার মন কাড়ছে। মুনাফা কম হলেও মানুষকে ভালো খাবার খাওয়ানোর জন্য কম মুনাফাতেই এই কাজ চালিয়ে যেতে চান গ্রাজুয়েট দিদি পিউ।

চুঁচুড়া ধরমপুর আদর্শ পল্লীর বাসিন্দা লক্ষণ দাস ও দিপালী দাসের মেয়ে পিউ দাস। বাবা লক্ষণ দাস বছর তিনেক আগে একটি ছোট্ট ঠেলা দোকান দিয়েছিলেন চুঁচুড়া কোর্টের মাঠের ধারে। তখনো মেয়ে পিউ কলেজ পড়ুয়া। চন্দননগর খলিশানি কলেজের দর্শনের স্নাতক পিউ। কলেজ শেষ করে একটি হোস্টেলে ওয়ার্ডেনের কাজ করতেন পিউ। বরাবরই নিজে রান্না করতে ভালবাসতেন এবং লোককে খাওয়াতে ভালবাসতেন। তাই ওয়ার্ডেনের চাকরি ছেড়ে বাবার পাশে দাঁড়াতে ও সংসারের হাল ধরতে বাবার দোকানেই শুরু করেন নতুন স্টার্টআপ। পোলাও, চিকেন, ফ্রাইড রাইস ও আলুর দম; তাও আবার একদম অল্প দামে।

দর্শনশাস্ত্রে স্নাতক পিউ। তাঁর জীবন দর্শন – মন ভরে মানুষকে খাওয়ানো, আর তাতেই নিজের মন ভালো রাখা। সেই সঙ্গে সংসারের হালও ধরা। আর তাতেই হিট গ্র্যাজুয়েট পিউদির দোকান।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...