Wednesday, April 29, 2026

এবার খড়্গপুরে বালিবোঝাই ট্রাকের ধা.ক্কায় ম.র্মান্তিক মৃ.ত্যু এক চিকিৎসকদের

Date:

Share post:

এবার বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক চিকিৎসকদের। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের গ্রামীণ থানা এলাকার মোহনপুরে। স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটির ওপর চড়াও হয়ে ভাঙচুর চালায়। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গিয়েছে, মৃতের নাম হরিপদ রাউত (৬৮)। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের অরবিন্দ নগরে।

মৃতের ভাইপো সঞ্জয় রাউত জানিয়েছেন, প্রতি রবিবার কাকু পিংলার করকাই গ্রামে আমাদের দেশের বাড়িতে যেতেন। তিনি পেশায় চিকিৎসক। কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নেন। কিন্তু গ্রামে গিয়ে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতি রবিবার ছুটে যেতেন সেখানে। মোহনপুর এলাকায় ট্র্যাফিক সিগন্যাল না থাকার কারণে রাস্তার উপরেই বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন কাকু। হঠাৎই একটি বালিবোঝাই গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিবোঝাই ট্রাকটি আটকে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে স্থানীয়রা।। পরে খড়্গপুর গ্রামীণ থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়।

 

Related articles

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...