Friday, June 12, 2026

সোমেই শুরু লোকসভার প্রথম অধিবেশন! মোদি সরকারের উপর চাপ বাড়াতে এককাট্টা তৃণমূল-সহ বিরোধীরা 

Date:

Share post:

সোমবার থেকে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন (Parliament Session)। চলতি লোকসভা ভোটে অন্যদের উপর ভর করে নরেন্দ্র মোদি (Narendra Modi) তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন। তবে মন্ত্রিসভার শপথগ্রহণ ও অধিবেশন শুরুর মাঝে নিট-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা, রেল দুর্ঘটনা সামনে আসায় উজ্জীবিত বিরোধীরা। আর সেকারণেই অধিবেশন শুরুর প্রথমদিন থেকেই তৃণমূল কংগ্রেস (Tmc), কংগ্রেস, এসপি বা ডিএমকের মতো দল একজোটে ময়দানে নামতে প্রস্তুত।

তবে সোমবার সংসদের শুরুর দিনে বিরোধীরা কোনও বৈঠক না করলেও, ঠিক হয়েছে বেলা সাড়ে ৯টা নাগাদ বিরোধী জোটের সাংসদেরা হাতে সংবিধান নিয়ে একত্রে সংসদের দু’নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন। তাঁদের লক্ষ্য, শুরুর দিন থেকেই জোটের বার্তা দেওয়া। ফলে তৃতীয়বার জিতে এসেও অধিবেশন শুরুর আগে রীতিমতো ব্যাকফুটে বিজেপি নেতৃত্ব। চলতি বছর বিজেপি সরকার শরিক নির্ভর। আগামী দু’দিন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। তা মিটে যাওয়ার পরেই স্পিকার নির্বাচন। কারও কারও মতে, প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে শুরুতে কিছু হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন সবচেয়ে বেশি বার জিতে আসা সাংসদ কংগ্রেসের কে সুরেশকে ওই দায়িত্ব দেওয়া হল না, সেই প্রশ্ন তুলে সরব হতে পারেন বিরোধীরা।

 

তবে অনেকের মতে, মূল সংঘাত লাগবে স্পিকার নির্বাচনের দিন থেকে। অতীতের ১৭টি লোকসভাতে বিনা নির্বাচনে, সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন হয়েছে। কিন্তু বিরোধীরা এ বার শাসক দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। তলে তলে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।


Related articles

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...