Sunday, April 19, 2026

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সল্টলেকে সাফ রাস্তা!

Date:

Share post:

গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ম্যাজিকের মতো কাজ। তৎপর প্রশাসন। সল্টলেক সেক্টর ফাইভে রাস্তার উপরে থাকা দোকান, ব্যবসার সামগ্রী সরিয়ে দিল বিধাননগর পুলিশ।

সেক্টর ফাইভ সল্টলেকের অফিস পাড়া। চরম ব্যস্ততা আর দিনভর আনাগোনা লেগে থাকে বহু মানুষের। কিন্তু রাস্তার দু’পাশে হকারের দাপাদাপি। ফুটপাতে সারি সারি অস্থায়ী দোকান! ফলে যেমন সমস্যায় পড়তে হয় পথচারীদের, বাড়ছে যানজট। যা নিয়ে নবান্নে পুরপ্রধানদের সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ উগরে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সল্টলেকের অবস্থা খুব খারাপ। রাজারহাটের অবস্থাও খারাপ। যে যেখানে পারছে টাকা নিয়ে লোক বসিয়ে দিচ্ছে। সল্টলেকে তো সুজিত বোস কমপিটিশন করে লোক বসিয়ে দিচ্ছে। সল্টলেকের কাউন্সিলররা কেন কাজ করে না? এরপর কি আমাকে ঝাঁটা হাতে বের হতে হবে? বাইরের লোক এসে এখানে বসে পড়ছে। বাংলার আইডেনটিটি বদলে যাচ্ছে”। রাজধর্ম পালন করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “কোনও ব্যক্তিকে পোষার জন্য এখানে আসিনি। মানুষকে দেখার জন্য এখানে এসেছি। কোন পার্টির এমএলএ দেখার দরকার নেই। প্রশাসনকে বলে দিচ্ছি। যারা লোভ করবে তাদের মুখ লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দিন। টেন্ডার আর লোকালি হবে না। টাকা তোলার লোক আমি চাইছি না। সেবা করার লোক চাইছি”।

আরও পড়ুন: একটানা ১০ দিন লোকাল ট্রেন বাতিল! ফের ভোগান্তি শুরু নিত্যযাত্রীদের

 

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...