Thursday, May 14, 2026

বিশিষ্টদের বিশ্বমানের সম্মাননা আইইএম এবং ইউইএমের

Date:

Share post:

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাল দ্য ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং দ্য ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম)। এই গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড আয়োজনে আইইএম-ইউইএম-এর সহযোগিতায় ছিল দ্য রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি এবং যুক্তরাষ্ট্রের স্মার্ট সোসাইটি। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনইউএস)-এ আয়োজিত এই অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক, সিইও, সিটিও এবং সমাজসেবা কর্মীদের হাতে তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা তুলে দেওয়া হয়।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্টরা নিজেদের সাফল্যের কাহিনী তুলে ধরেন, যা আইইএম – ইউইএম-গ্রুপের পড়ুয়াদের ভবিষ্যৎ কর্মজীবন বেছে নেওয়ার ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে। আইইএম-ইউইএম-গ্রুপের ডিরেক্টর, অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী এই অনুষ্ঠান শেষে বিশিষ্টদের শ্রেষ্ঠত্ব উদযাপন এবং পড়ুয়াদের ভবিষ্যতের পথ প্রদর্শনের অনুপ্রেরণা যোগানোর গুরুত্বের ওপর জোর দেন।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...