Tuesday, June 16, 2026

সবজির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের, সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু রাজ্যের

Date:

Share post:

সবজি–আনাজের দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। এই আবহে বাজারে গিয়ে হিমশিম অবস্থা গৃহস্থদের। কারণ, কাঁচা লঙ্কার কেজি ১৫০ টাকা। আদা ২৫০ এবং রসুন ৩০০ টাকা কেজি। এই ঊর্ধ্বমুখী দামের জেরে খুচরো বাজারে শাক–সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। এই অবস্থা থেকে বাংলার মানুষকে রেহাই দিতে এগিয়ে এল রাজ্য সরকার।এই অবস্থা থেকে খানিকটা রেহাই দিতে লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন ও আরও কয়েকটি এলাকায় সুফল বাংলার ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য সরকার। সুতরাং আমজনতা খানিকটা কম দামে সবজি কিনতে পারবেন। এখন সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল আছে।

কিন্তু কেন দাম আকাশছোঁয়া? জানা গিয়েছে, প্রবল গরম ও বৃষ্টিপাতের অভাবে শাক-সবজির উৎপাদন ব্যহত হচ্ছে। যার প্রভাব পড়েছে বাজারদরে। হু হু করে বৃদ্ধি পাচ্ছে শাক-সবজির দাম। লাউ-বেগুন থেকে শুরু করে টমেটো-লঙ্কা, প্রতিটি সবজিরই দাম প্রায় ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, বাজারে এলেই টান পড়ছে তাঁদের পকেটে। ১ কেজি আলুর দাম পৌঁছে গিয়েছে ৩২ টাকায়। পাশাপাশি, টমেটোর দাম ঘোরাফেরা করছে প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।
এদিকে, লাউ এবং বেগুনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে যথাক্রমে ৮০ ও ৭০ টাকা। করলা এবং ঢেঁড়সের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১২৮ শতাংশ ও ১৪০ শতাংশ। এখন সেগুলির দাম প্রতি কেজিতে ৮০ ও ৬০ টাকা। অপরদিকে, পেঁয়াজের দাম একলাফে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে ৪৫ টাকায়। এমন পরিস্থিতিতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকার দ্বারা গঠিত টাস্ক ফোর্স ও বাজারে অভিযান চালাবনোর প্রস্তুতি নিচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সামগ্রিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এবং শীঘ্রই বাজারে হানা দেওয়া হবে।

পাশাপাশি, তিনি আরও জানান যে, “আমরা আশা করছি আসন্ন বর্ষার সাথেই এই সমস্যার বেশিরভাগ সমাধান হয়ে যাবে।” তাঁর মতে, “এখন সুফল বাংলার স্টলে সবজি বিক্রি হচ্ছে। কিন্তু সেখানেও দাম রয়েছে বেশি। এরপরে এই পরিস্থিতি যাতে বেশিদিন বজায় না থাকে তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

 

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...