Tuesday, May 26, 2026

রাতভর ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ! ১০ নম্বর জাতীয় সড়কে ধস, আশঙ্কায় স্থানীয়রা 

Date:

Share post:

মাঝে হাতেগোনা কয়েকদিনের বিরতি! ফের মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির (Rain) জেরে ধস ১০ নম্বর জাতীয় সড়কে (National Highway)। সূত্রের খবর, বুধবার সকালে টানা বৃষ্টির জেরে কালিম্পঙের (Kalimpong) লিখুভিরের কাছে ধস নামে। যার জেরে শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াত বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় বলে খবর। এদিন পাহাড় বেয়ে বিশাল পাথরের চাঁই জাতীয় সড়কের উপর পড়ে। এর জেরেই রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যার জেরে জাতীয় সড়কের দুই ধারেই গাড়ির লম্বা লাইন চোখে পড়েছে।
অন্যদিকে, কালিঝোরায় রাস্তার উপর বড় গাছ পড়ে বিঘ্নিত হয়েছে যান চলাচল। তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার যে সড়ক তা-ও সাময়িক ভাবে বন্ধ ছিল বলে খবর। তবে বর্তমানে আবার যান চলাচল শুরু হয়েছে। তবে পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়িতে মহানন্দা নদীর জলস্তরও বাড়ছে যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিবার ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কে। লাগাতার বর্ষণের কারণেই ধস নেমে যান চলাচল ব্যাহত হয়। গত সপ্তাহে মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পর্যটক আটকে ছিলেন লাচুং-সহ সহ সিকিমের বিভিন্ন জায়গায়। প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে তাঁদেরকে আকাশপথে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন পর তাঁদের সড়ক পথে হেঁটে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
এদিকে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে নতুন করে ধস নামতে শুরু করেছে পাহাড়ে। তবে বেশ কয়েকটি রাস্তায় ধস নেমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

Related articles

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...