Thursday, June 25, 2026

করাচি শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ! কারণ নিয়ে ধন্দ

Date:

Share post:

পাকিস্তানের করাচি শহরের রাস্তায় পাওয়া গেল ২৩টি মৃতদেহ। দেশের স্বেচ্ছাসেবী সংগঠন দেহগুলি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে তিনজনের মাদকের কারণে মৃত্যু বলে জানা যায়। যদিও বাকীদের মৃত্যুর কারণ নিয়ে রয়ে গিয়েছি ধন্দ। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে মৃত্যু হয়েছে তাঁদের। যদিও মৃতদের পরিচয়ও জানতে পারেনি করাচি প্রশাসন। প্রশাসনের দাবি, এরকম আরও প্রায় দুই ডজন দেহ রয়েছে যাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলির মতই তাপপ্রবাহে পুড়ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সরকারি হিসাবে মাত্র চারদিনে এই পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪০০ বাসিন্দার। মঙ্গলবার পর্যন্ত ৪২৭টি মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করেছে দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাই জানাচ্ছে শুধু মঙ্গলবার তাঁরা ১৩৭টি মৃতদেহ ও সোমবার ১২৮টি মৃতদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবারের মৃতদেহগুলি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেই সব এলাকা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে শেষ কয়েকদিন। গরমে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কোনও পদক্ষেপ সরকার নেয়নি।

তবে সংস্থার দাবি এর মধ্যে অনেকেই অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গিয়েছেন। সম্প্রতি মাদকাসক্ত একদল যুবকের মারে মৃত্যু হয়েছে এক বয়স্ক ব্যক্তির। পাকিস্তানের বন্দর শহরে সম্প্রতি মাদক সেবনের প্রবণতা বেড়ে গিয়েছে, যেখানে জনপ্রিয় হয়েছে আইস বা ক্রিস্টাল মেথামফেটামাইন নামে একটি মাদক।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...