Thursday, May 14, 2026

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ রথযাত্রা উৎসবে আকর্ষণীয় বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ রথযাত্রা উৎসব। বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার চলবে ১ থেকে ১০ জুলাই ২০২৪ পর্যন্ত। এই রথযাত্রা হল এমন একটি বার্ষিক উৎসব যা আজ থেকে ৬৪ বছর আগে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলার যাত্রা তথা শুভ সূচনাকে স্মরণ করিয়ে দেয়। এই উৎসব উদযাপনের বিশেষ উদ্দেশ্য হল, সর্বশক্তিমান ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। কারণ, তিনি যেভাবে পথ দেখিয়েছেন তার দ্বারাই আজ এই সংস্থা এক বিশেষ জায়গায় পৌঁছাতে পেরেছে। এছাড়া সেই সমস্ত গ্রাহকদেরও অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। তাই স্বাভাবিকভাবেই এই বার্ষিকী অফারটি বিশেষ ছাড় এবং অন্যান্য আকর্ষণে পরিপূর্ণ।
বিশেষ অফারে যা থাকছে-

৩৭৫ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়।

১০০% ছাড় হিরের গয়নার মজুরিতে।

১৫% ছাড় গ্রহ-রত্নের MRP-তে ।

এছাড়া প্রত্যেক গ্রাহক বন্ধুদের জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের আশীর্বাদধন্য প্রসাদ।

বিশিষ্ট অভিনেতা জিতু কমল এই বছরের বিশেষ ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে সোনা ও হিরের গহনার চোখ ধাঁধানো কালেকশনের উদ্বোধন করেন। জিতু কমল বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত । এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকার্য আমার খুব পছন্দ হয়েছে।’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘ আজ থেকে ৬৪ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘শুভ রথ-যাত্রা হল সেই ঐশ্বরিক শক্তির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন। একই সঙ্গে বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার আমাদের সব গ্রাহক-বন্ধুদের জন্য।আমাদের হাত ধরে, একসাথে, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

শুভ রথযাত্রা – বিশেষ বার্ষিকী অফার’ চলবে ১ থেকে ১০ জুলাই ২০২৪ পর্যন্ত। ত্রিপুরার (আগরতলা এবং উদয়পুর) এবং কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এইসব অফার চালু থাকবে।

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...