Saturday, March 14, 2026

আগামিকাল টি-২০ বিশ্বকাপ ফাইনাল, সেই ম্যাচেও কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা ?

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামছে ভারতীয় দল। ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবেন রোহিত শর্মারা। দীর্ঘদিন ধরে আইসিসির ট্রফি জয়ের স্বাদ পায়নি ভারতীয় দল। শনিবার সেই খরা কাটাতেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের বৃষ্টির ভ্রুকুটি। জানা যাচ্ছে, আগামিকাল বার্বাডোজেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।

গতকাল ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য বার বার বিঘ্নিত হয়েছে।খেলা শুরু হয়েছে দেড়িতে। এবার সেমিফাইনালের মতন ফাইনেও বৃষ্টির আশঙ্কা। অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজে। আগামিকাল খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। জানা যাচ্ছে, সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। এমনকি তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে বলে জানান হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। জানা যাচ্ছে ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে।

আরও পড়ুন- আগামিকাল কোপার ম্যাচে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...