Sunday, May 10, 2026

তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে কী বললেন অক্ষর প্যাটেল?

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা। বল হাতে দাপট দেখান অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। দুজনেই নেন তিনটি করে উইকেট। ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল । গুরুত্বপূর্ণ ম্যাচে এমন খেলতে পেরে উচ্ছ্বসিত অক্ষর। জানালেন, দলের হয়ে এমন ম্যাচ খেলতে পেরে খুশি।

ম্যাচ শেষে অক্ষর বলেন, “ আমি আগে বহু বার পাওয়ার প্লেতে বল করেছি। জানতাম উইকেট থেকে সাহায্য পাব। তাই বেশি কিছু করার চেষ্টা করিনি। পিচ মন্থর ছিল। সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি। গতি কমিয়ে বল করেছি।”

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য দলের ব্যাটারদের কৃতিত্ব দিলেন অক্ষর। প্রশংসায় মাতলেন রোহিত শর্মা এবং সুর্যকুমার যাদবের। তিনি বলেন, “ এই পিচে ১৫০-১৬০ রান যথেষ্ট ভাল। রোহিত আর সূর্যকুমারের জুটি আমাদের ভাল জায়গায় পৌঁছে দিয়েছিল। ওদের ইনিংস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। খুব ভাল ব্যাটিং করল ওরা। মারার বল পেলে যেমন চার-ছয় মেরেছে, তেমনই প্রতি বলে রান নিয়ে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করে গিয়েছে।“

আরও পড়ুন- আগামিকাল টি-২০ বিশ্বকাপ ফাইনাল, সেই ম্যাচেও কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা ?

 


Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...