Wednesday, May 13, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট শেফালি-স্মৃতির, প্রথম দিনেই ভারতের রান সংখ্যা  ৪ উইকেট হারিয়ে ৫২৫

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচের টেস্টে দাপট ভারতের মেয়েদের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিন তুল ৫২৫ রান। ব্যাট হাতে দাপট শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনার। রেকর্ড গড়েন শেফালি।

আজ থেকে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫২৫ রান করল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভাররাম এবং স্মৃতি মান্ধনার। ২০৫ রান করেন শেফালি। আর স্মৃতি করেন ১৪৯ রান। এদিন শেফালি ২০৫ রান করতেই রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড।১৯৪ বলে দ্বিশতরান করেন শেফালি। সাদারল্যান্ড দ্বিশতরান করেছিলেন ২৪৮ বলে।  শেফালি ইনিংস সাজান ২৩টি চার এবং আটটি ছক্কা দিয়ে। অল্পের জন্য হাতছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের রেকর্ড। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শেফালি এবং স্মৃতি। দু’জনে মিলে ২৯২ রানের জুটি গড়েন। যা রেকর্ড। মেয়েদের টেস্টে এর আগে ওপেনিং জুটিতে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল পাকিস্তানের কিরণ বালুচ এবং সাজ্জিদা শাহর। তারা মিলে ২৪১ রানের জুটি গড়েছিলেন ।

এদিকে ভারতের হয়ে ৫৫রান করেন জেমিমা রডরিগেজ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। ৪২ রানে অপরাজিত হরমনপ্রীত। ৪৩ রানে অপরাজিত রিচা।

আরও পড়ুন- তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে কী বললেন অক্ষর প্যাটেল?

 

 

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...