Friday, June 26, 2026

শুভেন্দুর দেহরক্ষী মৃত্যু মামলায় নয়া মোড়! কেস ডায়েরি তলব কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট (Report) তলব কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যকে ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) মৃতের স্ত্রীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই। হাই কোর্টের নির্দেশ ওই দিনই আদালতে কেস ডায়েরি (Case Diary) জমা দিতে হবে রাজ্যকে।

শুভব্রতর স্ত্রী সুপর্ণার আইনজীবী অয়ন পোদ্দার এদিন হাই কোর্টে জানান, শুভব্রতর মৃত্যুতে যথেষ্ট রহস্য রয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করছেন তাঁর স্ত্রী। একজন ব্যক্তি তাঁর স্ত্রীকে বাড়ি ফেরার কথা জানালেন। তারপর সে কীভাবে আত্মহত্যা করতে পারেন? এই প্রশ্নও তোলেন আইনজীবী। আইনজীবীর আদালতকে জানান, ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন। কারণ তাঁর স্ত্রী মৃত্যুর সঠিক কারণ জানতে চান।

হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি চলছে। এদিন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ শুক্রবারের মধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। ঘটনার পর দিনই তাঁর মৃত্যু হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...