Tuesday, June 2, 2026

বিরাটিতে রেলসেতু মেরামতির কাজ স্থগিত, স্বাভাবিক থাকবে লোকাল ট্রেন পরিষেবা

Date:

Share post:

শনি এবং রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পূর্ব রেল (Eastern Railway)। এর আগে জানানো হয়েছিল যে বিরাটি এবং মধ্যমগ্রাম (In between Birati and Madhyamgram Station) স্টেশনের মাঝের একটি রেল সেতুতে মেরামতির কাজ চলবে। যার জেরে আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে কারণে মূলত বনগাঁ, হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে। কিন্তু আপাতত মেরামতির কাজ বাতিল করা হয়েছে। তাই লোকাল ট্রেনের সময়সূচিতে (No changes in local train schedule) কোনও পরিবর্তন হচ্ছে না।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রথমে বলা হয়েছিল শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা মেরামতির কাজ হবে। একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করায় চিন্তায় পড়েছিলেন বনগাঁ, হাসনাবাদ লাইনের নিত্যযাত্রীরা। রোজি মেরামতির জন্য শিয়ালদাহ ডিভিশনে কোনো না কোনো রুটে ট্রেন বাতিলের অসন্তোষ বাড়ছিল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল আপাতত মেরামতির কাজ হবে না তবে পুনরায় এই কাজের দিনক্ষণ সম্পর্কে কিছুই স্পষ্ট করে বলা হয়নি।

 

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...