Tuesday, June 2, 2026

বাতিল এবং স্থগিত হওয়া পরীক্ষার নতুন দিন ঘোষণা ন্যাশানাল টেস্টিং এজেন্সির 

Date:

Share post:

নেট -নিট বিতর্কের (NET NEET controversy) মাঝেই এবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করল NTA (National Testing Agency)। গত ১৮ জুন নেট ইউজিসি (NET UGC) পরীক্ষা নেওয়া হয়। ঠিক তার একদিন পরেই অর্থাৎ ১৯ জুন পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠায় নেট বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রক এই ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে (CBI)। ২২ জুন স্থগিত করে দেওয়া হয় CSIR ইউজিসি নেট পরীক্ষা। এরপর দেশ জুড়ে বিক্ষোভ বিতর্ক রাজনৈতিক অস্থিরতার মাঝেই এবার নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হলো। সেই সঙ্গে OMR সিটের পরিবর্তে পুরনো পদ্ধতিতে ফিরল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

এর আগে ওএমআর শিটে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল। তবে NTA জানিয়েছে, এ বার পরীক্ষা হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড্‌ টেস্ট (Computer Based Test)। CSIR ইউজিসি নেটও হবে ২৫ থেকে ২৭ জুলাই। পরীক্ষার ধরণেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা ( Integrated Teacher Education Program) ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (NCET) আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। ইউজিসি নেট হবে ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (AIAPGET) পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ ৬ জুলাইয়েই অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...