Friday, May 15, 2026

‘এবার রাহুলের জন্য়’, ভারতীয় দলকে আর্জি পরিচালক সৃজিতের

Date:

Share post:

৫০ ওভারের ক্রিকেটে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলের যে স্কোয়াড ছিল তা নিয়ে অনুরাগীরা অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের ব্যাপারে ফাইনালের আগের দিনও ভারতীয় সমর্থকদের মনে একটা বিরাট আত্মবিশ্বাস ছিল, যার অন্যতম কারণ ছিলেন শচীন তেন্ডুলকার। ক্রিকেটের ঈশ্বরের শেষ বিশ্বকাপে কাপটি তাঁর হাতে তুলে দিতে ভারত যে সম্পূর্ণ আলাদা চেহারায় ফাইনাল খেলতে নামবে, তা যেন ভারতীয় সমর্থকরা নিশ্চিত ছিলেন। তারই প্রতিফলন ফাইনালে ওয়াংখেড়ের মাঠে দেখা গিয়েছিল। এবার ঠিক সেভাবেই রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জয়ের আবেদন ভারতীয় খেলোয়াড়দের কাছে রাখলেন বাংলার চিত্র পরিচালক সৃজিত মুখার্জী।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে তাঁর যে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল তারও সমাপ্তি হবে বলেই অনুমান। ২০১১ সালের মার্চে ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তার আগের বছর একদিনের ক্রিকেট জীবনেও ইতি টেনেছিলেন তিনি। ফলে ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ছিল না তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে বহু নজির করা ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারের এই স্তম্ভের ঝুলিতে কোনও আইসিসি ট্রফি আসেনি।

খেলোয়াড় হিসাবে ভারতীয় জার্সি খুলে রাখার পর ২০২১ সালে কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয়। এবারই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বর ঝুলিতে আইসিসির ট্রফি তুলে দেওয়ার আর্জি ভারতীয় দলের কাছে রাখছেন পরিচালক সৃজিত মুখার্জী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “২০১১, আমরা শচীনের জন্য লড়েছিলাম। ২০২৪, আসুন রাহুল দ্রাবিড়ের জন্য লড়ি”।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...