Tuesday, March 3, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট হরমনপ্রীতদের, হারালেন ১০ উইকেটে

Date:

Share post:

ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও দাপট টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে ১০ উইকেটে জিতল হরমনপ্রীত কৌরের দল। ম্যাচে একাধিক রেকর্ড ভারতীয় দলের। ঝুলন গোস্বামীর রেকর্ড গড়েন ভারতের স্নেহ রানা। এক টেস্ট ম্যাচে একাই নিলেন ১০ উইকেট।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬০৩ রান তুলে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথম ইনিংসে ব্যাট হাতে তান্ডব চালান শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনা। ২০৫ রান করেন শেফালি। স্মৃতি করেন ১৪৯ রান। এই রান তারা করতে নেমে প্রথম ইনিংসে ২৬৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে স্নেহ রানা। একাই নেন ৮ উইকেট। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। ফলো অন করানো হয় দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে প্রোটিয়ারা। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৭ রান। শেফালি বর্মা এবং শুভা সতীশ বিনা উইকেটে সেই রান তুলে নেন।আর ১০ উইকেটে ভারত টেস্ট ম্যাচ জিতে নেয়। ১০ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা স্নেহ রানা।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতের পরবর্তী লক্ষ্য স্থির করে দিলেন বোর্ড সচিব


spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...