Monday, April 27, 2026

উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট, মর্মান্তিক দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

উত্তরপ্রদেশে হাথরসে (Hatras) মর্মান্তিক দুর্ঘটনা। ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ মহিলা বলে জানা যাচ্ছে। বেশকিছু শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেসরকারি সূত্রে, মৃতের সংখ্যা ৯০ বলে জানা যাচ্ছে। আহত প্রচুর মানুষ। যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, হাতরাসে (Hatras) শিবের সৎসঙ্গের অনুষ্ঠানে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।

নিহতদের মধ্যে হাথরাস ও ইটাহরের বাসিন্দারাও রয়েছেন। মৃতদের আলিগড় ও ইটাতে নিয়ে যাওয়া হয়। জেলা শাসক আশিস কুমার ও পুলিশ সুপার নিপুণ আগরওয়াল পৌঁছেছেন। চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে ঘটনাস্থল থেকে।

আরও পড়ুন: এবার নিট-পিজি পরীক্ষা শুরুর দু-ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র !

 

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...