Wednesday, June 24, 2026

Hathras: ‘আর্তনাদ দেখে নিজেকে সামলাতে পারেননি’! লাশের পাহাড় দেখে মৃত্যু কর্তব্যরত পুলিশকর্মীর

Date:

Share post:

হাথরাসে (Hathras) ভোলেবাবার সৎসঙ্গে গিয়ে পদপিষ্টের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সেই সংখ্যা কমপক্ষে ১২৬। এরই মাঝে আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, এদিন দুর্ঘটনার পর যখন রীতিমতো লাশের পাহাড় জমতে শুরু করেছে তখন স্থানীয় এটা মেডিক্যাল কলেজের মর্গে মোতায়েন করা হয়েছিল দুই পুলিশকর্মীকে (police)। তাঁদের মধ্যে এক জন ছিলেন কনস্টেবল রবি কুমার (Ravi Kumar)। এবার পুলিশ কর্মীর আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, চোখের সামনে এত মৃত্যু, রক্ত, আর্তনাদ দেখে নিজেকে সামলাতে পারেননি রবি। তাঁর সহকর্মী জানিয়েছেন, হাসপাতালের মর্গে যখন একের পর এক মৃতদেহের পাহাড় জমতে শুরু করে সেসময় রবি তা দেখে খুবই বিচলিত হয়ে পড়েন। মর্গের সামনেই অস্থির ভাবে পায়চারি করছিলেন তিনি। এরপর আচমকাই রবি অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অসুস্থ হওয়ার ২০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় রবির। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।

হাথরসে পদপিষ্টের ঘটনার পরই দুপুর ২টোর পর থেকেই লাশের সংখ্যা বাড়তে শুরু করেছিল হাসপাতালে মর্গে। হাসপাতালে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য রবি এবং তাঁর এক সহকর্মীকে মোতায়েন করা হয়েছিল মর্গের সামনে। পুলিশ সূত্রে খবর, সিদ্ধার্থ নগরে থাকতেন ওই পুলিশ কর্মী। ২০১৪ সালে কাজে যোগ দেন। এরপর ২০২২ সালে অওয়াগড় থানায় বদলি হয়ে আসেন। চলতি বছরের ১৬ জুন পুলিশ লাইনে কুইক রেসপন্স টিমে যোগ দেন। মঙ্গলবার হাথরসের মুঘলাগড়ি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনার পরই রবিকে মর্গে মোতায়েন করা হয়েছিল। আর সেখানেই কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করে মামলা শুরু করেছে পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ধর্মগুরু ভোলে বাবার নামের কোনো উল্লেখ নেই। এরপরই রহস্য আরও জটিল হচ্ছে।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...