Wednesday, April 22, 2026

নিয়োগ মামলা লোক আদালতে পাঠাল সুপ্রিম কোর্ট, সিদ্ধান্ত নিয়ে প্রশ্নচিহ্ন

Date:

Share post:

রাজ্যে নিয়োগ মামলা দীর্ঘদিনই ধরে চলেছে। বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মামলাগুলি নিষ্পত্তির জন্য হাই কোর্টের লোক আদালতে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মামলাকারী আইনজীবীদের বক্তব্য, এই মামলাগুলি ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শীর্ষ আধিকারিকরা পর্যন্ত গ্রেফতার হয়েছেন। সেই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি কী ভাবে লোক আদালতে হতে পারে? কী ভাবে সুপ্রিম কোর্ট এই মামলা লোক আদালতে পাঠাল সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। চাকরিপ্রার্থীদের আইনজীবীদের স্পষ্ট বক্তব্য, যে মামলাগুলির সহজে নিষ্পত্তি সম্ভব সেগুলিকেই লোক আদালতে পাঠানো হয়। যাতে বিচারের জন্য দীর্ঘ সময় নষ্ট না হয়। কিন্তু নিয়োগ দুর্নীতির মামলা অত্যন্ত জটিল।

জানা গিয়েছে, বুধবারই প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থী রমেশ মালিকের মামলা লোক আদালতে ওঠার কথা ছিল। তার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত লোক আদালতে জানিয়েছেন, এই মামলার সঙ্গে দুর্নীতি জড়িত এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই লোক আদালতে এর নিষ্পত্তি হতে পারে না। শুক্রবার গ্রুপ-ডি শিক্ষাকর্মীর চাকরিপ্রার্থীর একটি মামলাও লোক আদালতে শুনানি হবে বলে স্থির করা হয়েছে। তার আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, এই মামলা লোক আদালতের বিচার করার নয়,সে কথা জানানো হবে। এখন যা পরিস্থিতি, এই মামলাগুলির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল।

 

Related articles

পহেলগাঁও সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার 

পহেলগাঁওতে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগাঁওয়ে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...

উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

বিজেপি রাজ্যেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে থমকে গেল প্রধানমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্প। বিজেপির প্রকল্পগুলির সঙ্গে যেভাবে জনজীবনের উন্নয়নের থেকে...

প্রার্থীদের সমর্থনে হাওড়ায় জননেত্রীর পদযাত্রায় জনজোয়ার

প্রথম দফার ভোটের আগের দিন একের পরে এক সভার পর হাওড়ায় পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...