Wednesday, May 13, 2026

ঘোষণা হল NEET-PG পরীক্ষার দিন, দুই ধাপে হবে প্রবেশিকা

Date:

Share post:

বাতিল হওয়ার প্রায় ১৫দিন পরে ডাক্তারির স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশ এই মেডিক্যাল সায়েন্সেস। প্রায় দুমাস পিছিয়ে হতে চলেছে এই পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে প্রশ্নফাঁসের অভিযোগে বন্ধ করা হয়েছিল ডাক্তারির এই গুরুত্বপূর্ণ পরীক্ষা।

২৩ জুন NEET-PG পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক আগের রাতে এই পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। যদিও এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনবিইএমএস-এর দাবি ছিল গত সাত বছর তাঁরা এই পরীক্ষা সংগঠিত করলেও কোনও ধরনের অনিয়ম হয়নি। তারপরেও নিজেদের পিঠ বাঁচাতে ও এনটিএ-কে নির্দোষ প্রমাণ করতে রাতারাতি পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এরপরে ২ জুলাই জানানো হয় খুব শীঘ্র natboard.edu.in ওয়েবসাইটে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গে জানানো হয় পরীক্ষা শুরুর ঠিক দু- ঘণ্টা আগে প্রশ্ন পত্র তৈরি করা হবে। যাবতীয় বেনিয়মের অভিযোগ এড়াতে তৎপর হয় শিক্ষা মন্ত্রক। সেই মতো এবার NEET-PG পরীক্ষা ১১ আগস্ট হওয়ার ঘোষণা করা হয় এনবিইএমএস-এর তরফে। ওই দিন দুই শিফটে পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিফটের বিস্তারিত natboard.edu.in ওয়েবসাইটে জানার জন্য পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...