Friday, June 26, 2026

সাপ কামড়াতেই মানুষও সাপকে কামড়ালো! তারপর যা হল…

Date:

Share post:

সাপে কামড়ালে ওঝার ঝাড়ফুঁক থেকে হাজারো তুকতাক ভারতের প্রত্যন্ত এলাকায় এখনও পরিচিত। এর বিরুদ্ধে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে রীতিমত গ্রামীণ স্তরে প্রচার চালানো হচ্ছে। বহু ক্ষেত্রে এই নিয়ে সাফল্য পেলেও বিহার, ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় যে এখনও সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচার মানুষের কানে পৌঁছায়নি, সেটাই প্রমাণ করলেন রেলকর্মী সন্তোষ লোহার। সাপের বিষ কাটাতে সাপকেই কামড়ে দিলেন। আর তাতেই পঞ্চত্বপ্রাপ্তি হল সাপের। এই ঘটনা প্রমাণ করল বিজ্ঞান অন্ধবিশ্বাস এখনও কতটা শক্তিশালী প্রভাব রাখছে মানুষের মনে।

ঝাড়খণ্ডের বাসিন্দা সন্তোষ রেলের তৃতীয় শ্রেণির কর্মী। কর্মসূত্রে বিহারের রাজৌলি এলাকায় রেললাইন পাতার কাজ করছিলেন তিনি অন্যান্য কর্মীদের সঙ্গে। রাজৌলির এই এলাকা ঘন জঙ্গলে ভরা। সেখানে ক্যাম্পে ঘুমানোর সময় তাঁকে একটি বিষধর সাপ কামড়ে দেয়। সাপটি পালিয়ে যাওয়ার আগে সন্তোষ তাকে ধরে ফেলেন। এবং ধরেই পাল্টা কামড় বসান সাপের গায়ে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজ করার সময় তাঁর একবারও সঙ্কোচ হয়নি। এমনকি একবার নয়, তিন-তিনবার সাপটিকে কামড়ায় সন্তোষ। কামড়ের জেরে মারা যায় সাপটি। এরপর তাঁকে নিয়ে আসা হয় কাছাকাছি একটি হাসপাতালে। ডাক্তারদের চিকিৎসায় অনেকটাই সুস্থ সে।

যদিও সন্তোষের দাবি, তাঁর গ্রামের প্রচলিত রীতি তাঁকে সুস্থ করে তুলেছে। যে বিশ্বাসে সে সাপকে কামড়েছিল তা ছিল, কোনও সাপ কামড়ালে তাকে যদি তিনবার কামড়ানো যায় তবে বিষে বিষে বিষক্ষয় হয়। তাতে নিজের শরীরে বিষের প্রভাব কমে। সাপের শরীরে ঘুরিয়ে সেই বিষ ঢুকে যায়। আর সেই অন্ধবিশ্বাসে ভর করেই রেলকর্মী সন্তোষ সাপকে কামড়ানোর মতো জঘন্য ও ঝুঁকিপূর্ণ কাজ অনায়াসে করেছিল।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...