Saturday, May 16, 2026

টিম ইন্ডিয়ার সাফল্যে থমকে মুম্বই নগরী, আবেগে ভাসলেন শাহরুখ

Date:

Share post:

ইতিহাস তৈরি করে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর বৃহস্পতিতে দেশে পা রাখতেই উচ্ছ্বাসে ভেসেছে মুম্বইনগরী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের সাক্ষাৎ শেষে মেরিন ড্রাইভ ধরে বিশ্বকাপজয়ীদের বাস যত এগিয়েছে ওয়াংখেড়ের দিকে, ভিড় যেন ততই জনজোয়ারে পরিণত হয়েছে। আরব সাগরের পাড়ে ব্যান্ড স্ট্যান্ড এলাকায় একাধিক তারকার বাস। সেখানে থাকেন স্বয়ং কিং খান। মেরিন ড্রাইভের জনসুনামিতে স্তব্ধ হয়ে গেছে মায়ানগরী। এবার সেই আবেগে ভাসলেন শাহরুখ (Shahrukh Khan) নিজেও। ওয়াংখেড়েতে প্রবেশ পর শাহরুখের ছবি ‘চক দে ইন্ডিয়া’ গানে পা মেলায় গোটা টিম। তার পর বিশ্বকাপ হাতে মাঠ প্রদক্ষিণ করে। বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন বলিউডের ‘ পাঠান’।

নিজের এক্স হ্যান্ডলে শাহরুখ লেখেন, ‘আমাদের ছেলেদের এতটা খুশি ও আবেগপ্রবণ দেখে আমার মনটা আনন্দে, গর্বে ভরে উঠেছে। ভারতীয় হিসেবে এটা দারুণ এক মুহূর্ত, আমাদের ছেলেরা আমাদের এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছে!! সবাইকে ভালবাসি, এটা আমার টিম ইন্ডিয়া। সারা রাত চলুক এই উদ্‌যাপন। ধন্যবাদ বিসিসিআই, জয় শাহ এবং তাঁর সহকারী টিমকেও অভিনন্দন, যাঁরা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করেছেন, যাতে আমাদের ছেলেদের গর্জন সকলে শুনতে পায়।’ বৃহস্পতিবার রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা-সহ গোটা ভারতীয় ক্রিকেট দলকে একবার দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখে মোহিত হয়ে গেছেন ক্রিকেটাররাও। রাস্তার দু’ধারে মুম্বইবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাসের ভিডিও এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন ভিকি কৌশলও।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...