Monday, March 16, 2026

কেন্দ্রে বিজেপির আয়ু একবছর, সিপিএমের লালঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে! বাগদার প্রচারে সায়নী

Date:

Share post:

আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন (Bagda By Poll)। এবার মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণাকে বাগদায় প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই মধুপর্ণার সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা। বিশেষ করে বাগদা জোর প্রচার চালাচ্ছে দলের ছাত্র ও যুব সংগঠন।

বাগদায় উপনির্বাচনে দলীয় (Bagda By Poll) প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে ঝড় তুলছে দলের যুব সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রোড-শো থেকে শুরু করে পথসভায় অংশ নেন সায়নী। যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন যুব সভানেত্রী।

কেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও মুখে বললে হবে না। বেটিদের বাঁচাতে হবে। তিনি বলেন, বিজেপি বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গ তুলে ধরে এদিন সায়নী ঘোষ বলেন, ওরা মুখে বলে এক করে আর এক। ঠাকুরের নামে শপথ নিতে বাধা দিয়ে মতুয়াদের অপমান করেছে বিজেপি। বিজেপি দম্ভ নিয়ে থাকে। এই বিজেপি সরকারের আয়ু এক থেকে দেড় বছর বলে দাবি করেন সায়নী ঘোষ।

পাশাপাশি বামেদের কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, এরাজ্যে বিজেপিকে এনেছে সিপিএম। ৩৪ বছরে বামেরা যা করেছে তাতে লাল ঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে ঠাঁই পেয়েছে। ভোট প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন সাংসদ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, দিদি আপনাদের জন্য সব দিয়েছে। আপনারাও কিছু করুন।

আরও পড়ুন: হাথরাস কাণ্ডের চারদিন পর ভার্চুয়ালি ‘দর্শন’ ভোলে বাবার! দায় এড়ালেন ভিডিওবার্তায়

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...