Tuesday, June 23, 2026

খাস জমি পুনরুদ্ধারে উদ্যোগ রাজ্যের, শুরু ব্লকস্তরে পর্যালোচনা

Date:

Share post:

বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে রাজ্য সরকার ব্লক স্তরে পর্যালোচনা শুরু করছে। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা আগামী মাস থেকে জেলা ও ব্লক স্তরে বৈঠক করে খাস জমি পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করবেন।

মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রশাসনিক বৈঠকে খাস জমির পুনরুদ্ধারের ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়ার পরে প্রশাসনিক স্তরে এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন দফতর ও জেলা প্রশাসনকে বেদখল হয়ে যাওয়া খাস জমির পরিমাণ নির্ধারণ করে তা পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই সেই কাজের অগ্রগতির পর্যালোচনা করতে এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিকে ভূমি দফতরের দায়িত্ব পাওয়া অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার ভূমি দফতরের কাজে গতি আনতে বিএলআরও-সহ দফতরের প্রায় ৫০০ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জবরদখলকারীদের হাত থেকে সরকারি জমি রক্ষার পাশাপাশি রাজস্ব ফাঁকি আটকানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের আইন অনুযায়ী সমস্ত সরকারি জমির দেখাশোনার মূল দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দফতরের। সমস্ত সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জমির দীর্ঘমেয়াদি লিজের আবেদন দ্রুত মঞ্জুর করা এবং ইটভাটা রয়্যালিটি বাবদ টাকা দ্রুত আদায়ের জন্য ভূমি সচিব ওই বৈঠকে দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- পর্যটন উৎসবে মানুষের কাছে পৌঁছতে জিটিএম অগ্রগণ্য

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...