Thursday, May 14, 2026

গণতন্ত্রের জয়! রাজ্য-রাজ্যপাল বিবাদ মেটানো সুপ্রিম রায়ে প্রতিক্রিয়া ব্রাত্যর

Date:

Share post:

কখনও প্রকাশ্যে, কখনও আইনের মাধ্যমে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদিকে বিরল অচলাবস্থার মধ্যে ফেলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে মামলার দিকে ঠেলে দিয়ে রাজ্যের নাম কলঙ্কিত করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যপালের দম্ভচূর্ণ হওয়ায় গণতন্ত্রের জয় দেখছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, আবারও গণতন্ত্রের জয়।

সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য লেখেন, “উপাচার্য নিয়োগ করতে রাজ্যের রাজ্যপাল না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত রাজ্যের সরকার, কে সাংবিধানিকভাবে সঠিক সেই বিবাদকে আজকের রায়ে তুলে ধরেছেন মাননীয় সুপ্রিম কোর্ট। আজকের রায়ে, মহামান্য বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ইউ ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ তথা সিলেক্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যাঁরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজনের প্যানেল বর্ণ ক্রমানুসারে তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।”

তবে সর্বোচ্চ আদালত রাজ্যপালের দীর্ঘ হঠকারিতার পরে রাজ্যের হাতেই যে উপাচার্য নির্বাচনের নিয়ন্ত্রণ দিয়েছে তাও উল্লেখ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী নিজের মনোনিত ব্যক্তিকে সেই তালিকা থেকে বেছে নিয়ে রাজ্যপালের কাছে পাঠাবেন, যেখানে যদি কারো সম্বন্ধে তাঁর কোনও মতামত থাকে, সেই মন্তব্যও উল্লেখ থাকবে। এরপরই রাজ্যপাল সেই উপাচার্যকে নিয়োগ করবেন।” সুপ্রিম নির্দেশে একদিকে বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা কাটল, অন্যদিকে মুখ পুড়ল রাজ্যপালের।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...