Thursday, May 14, 2026

ছেলেধরা সন্দেহে বসিরহাটে যুবককে গণপিটুনি! পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

Date:

Share post:

ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ফের গণপিটুনির (Mob Lynching) অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল বসিরহাটের (Basirhat) মাটিয়া। সূত্রের খবর, ওই যুবকের কাঁধে একটি বস্তা ছিল। এলাকায় তাঁর গতিবিধি দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তাঁকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পাশাপাশি এলাকায় গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ওই যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, তাঁর কাছে একটি বস্তা ছিল। এলাকার এক বাসিন্দার দাবি, ওই যুবকের সঙ্গে দুই খুদে ছিল, সঙ্গে ছিল কয়েকটি খেলনা। এরপরই এলাকার বাসিন্দারা আচমকা যুবককে ঘিরে ফেলে।  আর তা দেখেই ছেলেধরা সন্দেহে যুবককে বেঁধে চলে গণপিটুনি। এমনকি যুবককে একটিও কথা বলার সুযোগ না দিয়েই তাঁর উপর চলে অত্যাচার। এরপর গ্রামবাসীদের একাংশ মাটিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার শাসন গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন। যদিও ওই যুবককে পুলিশ গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। কিন্তু গুরুতর কোনও চোট আঘাত ওই যুবকের শরীরে নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ওই যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁর বাড়ির লোকজন এলে তাঁদের হাতেই ওই যুবককে তুলে দেওয়া হবে।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...