Thursday, May 14, 2026

কলকাতায় আয়োজিত হতে চলেছে ইন্ডপ্লাস ২৫, আইপিএফকে রাজ্যে স্বাগত শশীর

Date:

Share post:

আগামী বছর তথা ২০২৫ এ কলকাতায় আয়োজিত হতে চলেছে ভারতীয় প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ)-এর ত্রিবার্ষিক প্রদর্শনী ইন্ডপ্লাস ’২৫। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হবে। পূর্ব ভারতে প্লাস্টিক শিল্পের বিপুল বৃদ্ধির সম্ভাবনা ও সুযোগকে পুঁজি করেই এই প্রদর্শনী হবে। আইপিএফকে রাজ্যে স্বাগত জানালেন শশী পাঁজা।

সোমবার আইপিএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, আইপিএফ-এর সর্বভারতীয় সভাপতি ললিত আগরওয়াল, ইন্ডপ্লাস’২৫-এর আয়োজক কমিটির চেয়ারম্যান অশোক পি জজোরিয়া, ইন্ডপ্লাস’২৫-এর জাতীয় অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান অলোক টিবরেওয়াল প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, অলোক জি আমার অফিসে এসেছিলেন। বাংলা নিয়ে তাঁর উৎসাহ আমাকে আরও আগ্রহী করে তুলেছিল। বাংলায় এরকম একটা প্রদর্শনী হতে চলেছে, তাতে আমরা খুবই খুশি। আমরা সবাই আইপিএফকে বাংলায় স্বাগত জানাচ্ছি। প্রধানত দেশীয় এবং বিশ্বের বাকি ব্যবসায়ীদের বাংলা এবং অন্যান্য পূর্ব ভারতীয় রাজ্যের বৃদ্ধি থেকে লাভবান হওয়ার জন্য আহ্বান জানানোই প্রধান লক্ষ্য। ইন্ডপ্লাস সিরিজের এই দশমতম সংস্করণ গোটা প্লাস্টিক শিল্পকে এক ছাদের তলায় নিয়ে আসবে৷

আরও পড়ুন- মানিকতলা উপনির্বাচন: শেষ দিনে চমক সুপ্তির, প্রচারে ক্রীড়াবিদরাও

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...