Wednesday, June 24, 2026

বন্ধ করুন অগ্নিবীর প্রকল্প, বিরোধী দলনেতার কাছে আর্জি শহিদের মায়ের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে বিজেপির অগ্নিবীর প্রকল্প যে অনেকটাই প্রভাব ফেলেছে তার প্রমাণ উত্তরের রাজ্যগুলিতে বিজেপির খারাপ ফলাফল। নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরেও দেখা গিয়েছে এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নেমে প্রতিবাদ করেছেন উত্তরপ্রদেশ, বিহারের যুবকরা। এবার এই প্রকল্পের বিরুদ্ধে সরব হলেন শহিদ অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সরকারের কাছে এই দাবি রাখারও আবেদন জানান তিনি।

রাষ্ট্রপতির হাত থেকে শহিদ ছেলের মণরোত্তর কীর্তিচক্র উপাধি গ্রহণ করতে গিয়ে সকলের নজর কেড়েছিলেন মঞ্জু সিং। পুত্রবধূ স্মৃতি সিংয়ের সমর্থনে বহু মানুষ দেশের জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন্দ্রের সরকারই যে দেশের সেনা ও তাঁদের পরিবারের পাশে নেই, তা বুঝিয়ে দিলেন শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা মঞ্জু সিং। তাঁর দাবি, “কেন্দ্রের সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করব অগ্নিবীর প্রকল্প বন্ধ করার জন্য। এটা মাত্র চার বছরের জন্য যা ঠিক নয়। অবসরভাতা, ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা যা সেনা জওয়ানরা পান তা তাঁদের জন্য বহাল থাকা উচিত। একটি জওয়ানের পরিবারকে অনেক মানসিক ও শারীরিক ধকলের মধ্যে দিয়ে যেতে হয়।”

রাষ্ট্রপতি ভবনে খেতাব নিতে যাওয়ার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোন নম্বর সংগ্রহ করেছিলেন মঞ্জুদেবীর। এরপর মঙ্গলবার তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, ছেলের সুকর্মের জন্যই তাঁর এই সৌভাগ্য হয়েছে। সেখানেও তিনি এই প্রকল্প বন্ধ করার অনুরোধ জানান। উত্তরে রাহুল গান্ধীও সরকারের কাছে এই প্রকল্প বন্ধের সব রকম দাবি জানানোর প্রতিশ্রুতি দেন, বলে জানান মঞ্জুদেবী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...