Friday, April 3, 2026

ভেঙে পড়ল বিরাট পাহাড়! এই তীর্থযাত্রা এখন প্রতিদিন বিপজ্জনক

Date:

Share post:

ঝকঝকে সকাল। বৃষ্টির ছিঁটেফোঁটাও নেই। বদ্রিনাথের পথে রওনা দেওয়া পর্যটক থেকে তীর্থযাত্রীরা ছিলেন খোশমেজাজেই।

পাহাড়ের তলা দিয়ে যেতে গিয়ে দুর্যোগ অনুভব করেন স্থানীয় গাড়ি চালকরা। পরপর দাঁড়িয়ে পড়ে পর্যটকদের গাড়ি। কিছু একটা হতে চলেছে আন্দাজ করে মোবাইল ক্যামেরা অন করে তাঁরা পাহাড়ের দিকে তাক করেন। আর তাতেই ধরা পড়ল সেই রোমহর্ষক ছবি।

উত্তরাখণ্ডের চামোলিতে যোশিমঠের কাছে পাতাল গঙ্গা এলাকায় পাহাড়ের একটি বড় অংশ এমনভাবে ভেঙে পড়ে, তার নিচে কোনও গাড়ি থাকলে অবশ্যই সেটির চিহ্নমাত্র থাকত না। পাহাড় ভেঙে পড়া শুরু হতেই প্রাণ ভয়ে পর্যটকরা দূরের দিকে পালাতে থাকেন। উল্টোদিকের পাহাড় থেকেও ভয়াবহ এই ধ্বসের ছবি ধরা পড়ে। এমনকি দেখা যায় প্রায় দু মিনিট ধরে চলা এই ধ্বংসলীলা শেষ হওয়ার পরে পাহাড়ের একটি দিকের গাছপালা সব সম্পূর্ণভাবে ভেঙে বদলে গিয়েছে পাহাড়ের চেহারাই।

এই ধ্বসের ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় যোশিমঠ-বদ্রিনাথ ধাম হাইওয়ে। বহু পর্যটক ও তীর্থযাত্রী আটকে পড়েন হাইওয়েতে। তবে প্রাণহানি বা কোনও যান বাহনের ক্ষতির খবর পাওয়া যায়নি এই ঘটনায়। বদ্রি যাওয়ার জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চারধাম যাত্রাও বন্ধ হয়ে যায়। আবহাওয়াবিদদের দাবি, কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে এভাবেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ধ্বস নেমে এসেছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...