Monday, March 16, 2026

বিজেপি শাসিত উত্তরাখণ্ডে উপনির্বাচনে ব্যাপক ভোট সন্ত্রাস!

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরাখণ্ডের (Uttarakhand) ম্যাঙ্গালোর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। গেরুয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ভোট দিতে বের হলে তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। ওই ভোটারদের লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ। আর এই ভোট সন্ত্রাসে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

উত্তরাখণ্ডের (Uttarakhand) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ম্যাঙ্গালোরের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দাবি করেছে যে, তারা ভোট দিতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি বয়স্কদেরও নির্মমভাবে মারধর করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের আঘাতের চিহ্ন ও রক্ত মাখা কাপড়।

ঘটনা লিবারহেরি গ্রামের ভোট কেন্দ্রে ঘটেছে। যেখানে ম্যাঙ্গালোর এবং বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছিল। ওই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী
কাজী নিজামউদ্দিন বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ করেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালেও ছুটে যান কংগ্রেস প্রার্থী। কংগ্রেস প্রার্থী বলেন, ‘দুষ্কৃতিরা প্রকাশ্য গুলি চালিয়েছে। এই ঘটনা গণতন্ত্রের হত্যা। অনেকেই আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

আরও পড়ুন: চোর সন্দেহে কিশোরকে যৌন হেনস্থার অভিযোগ! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার জয়ন্তের আরেক শাগরেদ 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...