Thursday, June 4, 2026

বিমানবন্দরে ফের চড় কাণ্ড, এবার CISF জওয়ানকে থাপ্পড় বিমানকর্মীর! 

Date:

Share post:

কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডের ঘটনা অতীত, এবার নতুন করে চাঞ্চল্য ছড়ালো জয়পুর বিমানবন্দরে (Jaipur Airport)। এবার CISF জওয়ানের গায়ে হাত তোলার অভিযোগের স্পাইসজেটের (Spice Jet) মহিলা কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের গেটে স্ক্রিনিং-এর সময় এই ঘটনাটি ঘটেছে। বিমানকর্মীর পাশেই রয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

জানা যায় ভোর চারটে নাগাদ ভেহিক্যাল গেট দিয়ে স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানি ঢুকছিলেন। সিআইএএসএর দাবি, তাঁর কাছে ওই গেট দিয়ে প্রবেশ করার বৈধ অনুমতি ছিল না। সেই সময় বাকি স্টাফ কর্মীদের সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁকে গেটে অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর গিরিরাজ প্রসাদ দাঁড় করিয়ে দেন বলে জানিয়েছে, পুলিশ ও CISF। এয়ারলাইন্সের ক্রিউদের জন্য আলাদা প্রবেশ পথে তাঁকে স্ক্রিনিং করার জন্য বলা হয়। সেই সময় কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না। এই নিয়ে দুই পক্ষের বচসার জেরে স্পাইসজেটের ওই মহিলা কর্মী অনুরাধা রানি (Anuradha Rani) সিআইএসএফ-এর ওই পুলিশকর্মীকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। স্পাইসজেট এই ঘটনার শ্লীলতাহানির অভিযোগ তুলে কর্মীর পাশে দাঁড়িয়েছে।অভিযোগের ভিত্তিতে অনুরাধা রানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।


Related articles

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...