Thursday, June 4, 2026

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

Date:

Share post:

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি আলাদা করার ভাবনা রাজ্যে সরকারের। বৃহস্পতিবার কেন্দ্রীয় বন্দর ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের (Sarbananda Sonowal) সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের সাগরমালা প্রকল্পের (Sagarmala Project) মাধ্যমে জাহাজ বন্দরগুলির উন্নয়নের পাশাপাশি সমুদ্রতটের মৎস্যজীবীদের (fishermen) উন্নয়নের কাজ হবে। আর জলপথ পরিবহন দফতরের অধীনে কলকাতায় ওয়াটার মেট্রোর (water metro) পাশাপাশি রাজ্যের অন্যত্র নদীঘাট উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থায় বদল আনা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

সাগরমালা প্রকল্পের দ্বিতীয় (Sagarmala Project-2) পর্যায়ে যুক্ত হয়ে পাঁচ বছরের জন্য প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হবে রাজ্যের তরফে। এতে বন্দরের সংযোগ, উপকূলীয় পরিবহণ, অন্তর্দেশীয় জলপথ, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপাঞ্চল উন্নয়ন এবং উপকূলীয় এলাকার অর্থনৈতিক বিকাশের কাজ করা হবে। সাগর, কাকদ্বীপ, গোসাবা, বাসন্তী, নামখানা, নয়াচর, খেজুরি থেকে উড়িষ্যার সীমান্তে উদয়পুর পর্যন্ত মৎস্যজীবীদের কষ্ট লাঘব করতে কাজ করা হবে। সেই সঙ্গে দ্বীপ অঞ্চলের যেমন সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী, ঝড়খালি, বকখালি, নামখানা, নয়াচরের উন্নয়ন এর মধ্যে আনার হতে পারে।

সেই সঙ্গে উন্নয়ন হবে শহরের জলপথ পরিবহনের। মেয়র ফিরহাদ হাকিম গঙ্গায় আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির পুরোনো প্রস্তাবনার কথা তুলে ধরেন। কলকাতা পোর্ট ট্রাস্ট ও শিপিং বিভাগ তাতে এনওসি দিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ করবে।

আরও পড়ুন : তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

তারই পথ ধরে ৪৪টি নতুন জেটি তৈরি হবে। তার মধ্যে ৪১টি জেটির জন্য এনওসি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে পাওয়া গিয়েছে। তিনটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তৈরি হচ্ছে ছয়টি ঘাট – বাগবাজার, আহিরীটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর এবং বাঁধা ঘাটকে আধুনিক রূপ দেওয়ার কাজ চলছে। দুটির সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষ। বাকি চারটি ঘাট দুর্গাপুজোর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবেই হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহণ ব্যবস্থার উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। কলকাতা ও হাওড়ার মধ্যে দ্রুত, পরিবেশবান্ধব এবং বিকল্প গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে ওয়াটার মেট্রো চালু করা হবে, বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...