Thursday, June 25, 2026

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই…’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা জানান জননেত্রী মমতা। ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh), মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংবাদিক-রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য (Suman Bhattacharya)। 

একদিকে রাজ্যে-দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই, অন্যদিকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই৷ পাশাপাশি মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য শাসকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন তৃণমলূ সুপ্রিমো৷ মনীষীদের প্রণাম জানিয়েই সেই লড়াই শুরুর ডাক দিয়েছেন তিনি। গত ৪৮ ঘণ্টায় বাংলার মনীষীদের বার বার শ্রদ্ধা জানিয়েছেন মমতা৷ বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ–সহ বাংলার মনীষীদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন৷

বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরিতে যান জননেত্রী৷ রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, শ্রীরামকৃষ্ণকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ বহু ইতিহাসের সাক্ষী রামমোহন মঞ্চ। নোবেল জিতে ফেরার পরে কবিগুরুর প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল সেখানে। সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে আছে রামমোহন লাইব্রেরিতে। এদিন সেখানেও পুষ্পার্ঘ্য দেন তৃণমূল সভানেত্রী।

হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর অনুরোধে তৃণমূল সাংসদ দোলা সেন প্রতুল মুখোপাধ্যায়ের লেখা ‘করো লড়াই’ গানটি করেন। গলা মেলান সকলে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...