Sunday, May 17, 2026

নেপালে ভয়াবহ ভূমিধসের জের! নদীতে ছিটকে পড়ল যাত্রীবোঝাই দুটি বাস, নিখোঁজ কমপক্ষে ৬৩

Date:

Share post:

নেপালে (Nepal) ভূমিধসের (Landslide) কবলে পড়ল দু’টি যাত্রীবাহী বাস (Passenger Bus) । সূত্রের খবর শুক্রবার সকালে নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভূমিধসের জেরে দুর্ঘটনার মুখে পড়ে দুটি বাস। দুই বাসে মোট ৬৩ জন যাত্রী ছিলেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাত জন ভারতীয়ও। সব যাত্রীরা নিখোঁজ বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে নেপালে লাগাতার বৃষ্টি হচ্ছে। তার ফলেই এই ধসের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ধসের কবলে পড়ে ত্রিশূলি নদীতে ভেসে গেছে দুটি বাস। নেপালের মদন-আশ্রিত মহাসড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ওই সড়কের ওপর দিয়ে বাস দুটি যাওয়ার সময়ই আচমকা ধস নামে। প্রবল বৃষ্টির মধ্যে ওই সময়ে কার্যত কিছুই করার ছিল না বাস চালকদের। নিমেষের মধ্যে দুটি বাস ছিটকে পড়ে নীচের উত্তাল ত্রিশূলি নদীতে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও এখনও কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারী দলের। অবিরাম বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলির সন্ধান পেতে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাঁদের। তবে হাজারো প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ জারি রয়েছে। যদিও আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই।

এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, নারায়ণগড়-মুগলিন মহাসড়ক অংশে দু’টি বাস ভেসে গিয়েছে ভূমিধসের জেরে। দুর্ঘটনায় প্রায় পাঁচ ডজন যাত্রী নিখোঁজ হওয়ার খবর মিলেছে। দেশের একাধিক অংশে বন্যা ও ভূমিধসের জেরে বহু সম্পত্তি তছনছ হওয়ার খবরে গভীরভাবে মর্মাহত আমি। সরকারের সব এজেন্সিকে তল্লাশি অভিযান জারি রেখে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছি। অন্যদিকে, দুর্ঘটনা প্রসঙ্গে চিতওয়াতের চিফ ডিস্ট্রিক্ট অফিসার জানিয়েছেন শুক্রবার ভোররাতে ভূমিধস নামে। সেই সময় বাসগুলি মহাসড়ক ধরে যাচ্ছিল। ভূমিধসের জেরে বাসগুলি রাস্তা থেকে ছিটকে পড়ে উত্তাল নদীতে। দুই বাসে চালক সহ মোট ৬৩ যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন নেপাল প্রশাসনের শীর্ষ কর্তারা। ত্রিশূলি নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

 

তবে আবহাওয়া ভীষণ খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...