Saturday, May 16, 2026

কৃষকরা আন্দোলন করতে পারে, আদালতের নির্দেশের পরই প্রস্তুতি দেশজুড়ে প্রতিবাদের

Date:

Share post:

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে শম্ভু সীমান্ত খুলে দেওয়ার। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ দাবি আদায়ে আন্দোলন করা কৃষকদের গণতান্ত্রিক অধিকার। আদালতের এই রায়ের দুই দিনের মধ্যেই ফের আন্দোলনের পথে গোটা দেশের কৃষক সংগঠনগুলি।

কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা বৃহস্পতিবার ঘোষণা করে, এমএসপি-র আইনি গ্যারান্টি, চাষিদের ঋণ মকুবের দাবিতে আবারও শুরু হবে আন্দোলন। সংগঠনের অন্তর্গত ৪০টি কৃষক সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

কৃষক সংগঠনগুলির পরিকল্পনা, ২৩ জুলাই সংসদে বাজেট অধিবেশন। সংসদের বাজেট অধিবেশনের আগে কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চাইবেন। দেখা করা হবে পঞ্জাবের ক্ষমতাসীন নেতৃত্বদের সঙ্গেও। তাঁদের হাতে নিজেদের দাবিপত্র তুলে দেবেন। সমস্ত সাংসদকেই দাবিপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।

জানা গিয়েছে, আগামী ৯ অগাস্ট ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন কৃষকরা। ২০২১ সালে সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে কেন্দ্র যা চুক্তি করেছিল, তা মেনে নিতে হবে সরকারকে, এমনটাই দাবি কৃষক মোর্চার। একইসঙ্গে জানা গিয়েছে, কৃষক নেতারা প্রতিটি রাজ্যে গিয়ে কেন্দ্র বিরুদ্ধে প্রচার চালাবেন।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...