Thursday, June 4, 2026

বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনায় ‘চায়ের আড্ডা’ তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলির

Date:

Share post:

চায়ের আড্ডা বাঙালির বড্ড প্রিয়। ভোট হোক বা প্রাকৃতিক বিপর্যয় এমনকী সেলেবদের বিয়ে নিয়েও চায়ের কাপে তুফান ওঠে। লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের (TMC) বিপুল জয় নিয়ে চায়ের আসরে আড্ডা জমাতে চলেছেন তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলি। ২০ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাজারায় সুজাতা সদনে এই চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে।প্রতি বছর তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ একসঙ্গে মিলিত হয় ‘চায়ের আড্ডা’ শীর্ষক মিলনোৎসবে। সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে লড়াই করে এই গ্রুপগুলি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজের নিরবিচ্ছিন্ন প্রচার করে। সেই সময় মনস্কদলগুলি নিজেদের মধ্যে মত বিনিময় করে আগামী দিনে চলার রূপরেখা তৈরি করে। একই সঙ্গে তৃণমূলের (TMC) বিভিন্ন স্তরের নেতৃত্বের পরামর্শ শোনেন সদস্যরা।

২১ জুলাই শহিদ দিবসের আগের দিন সোশ্যাল মিডিয়ার তৃণমূলপন্থী সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপকে উজ্জীবিত করতেই এই ‘চায়ের আড্ডা’র আয়োজন। বাংলা থেকে দিল্লি- বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখা তৈরি হবে এই আড্ডায়।  






Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...