Sunday, May 3, 2026

ফের খাস কলকাতায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

Share post:

ফের খাস কলকাতায় (Kolkata) খুন যুবক!  পার্ক সার্কাসের (park circus) এক অভিজাত মলের পিছনে একটি বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেকারণেই প্রাথমিক তদন্তে খুনের তত্ত্ব জোরালো হচ্ছে পুলিশের।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল যুবকের দেহ। নিহত যুবকের নাম সামসের আলি। বছর আটত্রিশের ওই যুবক নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবার সূত্রে খবর। কোয়েস্ট মলের পিছনদিকে কাফন গলি এলাকায় থাকতেন তিনি। সেখান থেকেই শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
তবে ওই যুবক খুন হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা খুন করেছে তাঁকে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...