Tuesday, May 12, 2026

সংবিধান হত্যা দিবস: মোদিজির সময়ে সবথেকে বেশি এমার্জেন্সি, কটাক্ষ মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরে সংসদের অধিবেশন শুরু হতেই ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থা-কে ইস্যু করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। মন্ত্রিসভা গড়তে যেহেতু নিজেদের ভ্রান্ত নীতির কারণে জনসমর্থন হারিয়েছেন নরেন্দ্র মোদি, তাই এবার ইতিহাস থেকে খুঁড়ে বিরোধীদের বিরোধিতার পথে নরেন্দ্র মোদি পরিচালিত কেন্দ্র সরকার। ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে ভারতীয় রাজপত্রে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নিল মোদি সরকার। পাল্টা মোদিকে চ্যারিটি বিগিন্স অ্যাট হোমের দাওয়াই বাংলার মুখ্যমন্ত্রীর।

যে জরুরি অবস্থার দোহাই দিয়ে বিরোধীদের প্রতিরোধের দাবি করছেন নরেন্দ্র মোদি সেই জরুরি অবস্থা বিজেপির সময়ে কীভাবে দেশকে ক্ষতির মুখে ফেলেছেন, শুক্রবার সেটা উল্লেখ করেন মমতা। তিনি দাবি করেন, “দেশে সবথেকে বেশি এমার্জেন্সি মোদিজির সময়েই হচ্ছে। ১৪৭ সাংসদকে বাদ দিয়ে যে ন্যায় সংহিতার নামে যে ক্রিমিনাল ল বদলে দিলেন, আমরা বুঝতেই পারলাম না সেটা কী হল। তার কারণ কী?”

এই দিবসের উল্লেখ করে নরেন্দ্র মোদি দাবি করেন, সংবিধান হত্যা দিবস উদযাপন আমাদের মনে করিয়ে দেবে কীভাবে আমাদের সংবিধানকে পদদলিত করা হয়েছিল। এর মাধ্যমে আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবো যাঁরা ভারতের ইতিহাসে কংগ্রেসের বয়ে আনা অন্ধকার দিনে জরুরি অবস্থার মধ্যে পড়ে কষ্ট পেয়েছিলেন।

নরেন্দ্র মোদির দাবির পাল্টা কেন্দ্রের নতুন অপরাধ আইনের উদাহরণ টেনেই দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে নিজের কীর্তির বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, “এমার্জেন্সি আমরা সমর্থন করি না। কিন্তু এমার্জেন্সি সময়ে ওনারা এরকম ঘোষণা করলেন। প্রথমে চ্যারিটি বিগিনস অ্যাট হোম।”

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...