Wednesday, June 24, 2026

আজ মরশুমের প্রথম ডার্বি, যুবভারতীতে মুখোমুখি ইস্ট-মোহন

Date:

Share post:

আজ মরশুমের প্রথম ডার্বি। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। দুপুর ৩.১৫ মিনিটে ম্যাচ শুরু। ডার্বির টিকিটের দাম নিয়ে মোহনবাগান প্রশ্ন তুললেও আইএফএ আশাবাদী, দুই প্রধান রিজার্ভ টিম খেলালেও মাঠে দর্শক হবে।

বিদেশিহীন ডার্বিতে একঝাঁক তরুণ ফুটবলারের পরীক্ষা। ডার্বি নতুন তারকার জন্ম দেয়। এবার কি কোনও বঙ্গতনয় হয়ে উঠতে পারবেন ডার্বির নতুন নায়ক? স্বপ্ন দেখাচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরার মতো প্রতিশ্রুতিমান তরুণরা। কলকাতা লিগে নিজেদের ডেভেলপমেন্ট টিম খেলাচ্ছে তিন প্রধান। তবে ডার্বিতে সিনিয়র দলের কয়েকজন ফুটবলার খেলাতে পারে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

এবারের ঘরোয়া লিগে দারুণ শুরু করেছে লাল-হলুদ। প্রথম দুই ম্যাচে ১০ গোল করে বড় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সেখানে লিগের প্রথম দুই ম্যাচ ড্র করেছে। তাই ফর্মের নিরিখে অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে ইস্টবেঙ্গল। সিনিয়র দলের নতুন রিক্রুট গোলকিপার দেবজিৎ মজুমদার, গত মরশুমে মহামেডানের হয়ে কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিড লাললানসাঙ্গাকে খেলাতে পারে ইস্টবেঙ্গল। সার্থক গোলুই, হীরা মণ্ডল, ভি পি সুহেররাও তৈরি। মোহনবাগান খেলাতে পারে দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স, আর্শ আনোয়ারদের। ইস্টবেঙ্গলে চোট-আঘাত না থাকলেও মোহনবাগানে উদ্বেগ শিবাজিৎ সিংকে নিয়ে। চোটের কারণে শিবাজিৎ শুক্রবার অনুশীলন করতে পারেননি। রিহ্যাব করেছেন। তারকা উইঙ্গার আশিক কুরুনিয়নকে মোহনবাগান রেজিস্ট্রেশন করালেও ফিট নন তিনিও। শুক্রবার সকালে নিজেদের মাঠেই ডার্বির প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। মোহনবাগান দুপুরে ম্যাচ-টাইমে অনুশীলন করে।

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন, ‘‘ডার্বি মানে যুদ্ধ। আমরা যুদ্ধের জন্য তৈরি। মোহনবাগান এখনও জয়হীন থাকলেও বড় ম্যাচ অন্য লড়াই। মরশুম সবে শুরু হয়েছে।’’ মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেছেন, ‘‘বড় ম্যাচ জিতেই ঘুরে দাঁড়াতে চাই আমরা।’’

আরও পড়ুন- প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, কবে কখন মাঠে নামছে কলকাতার তিন প্রধান ?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...