Thursday, May 14, 2026

বিধানসভা উপনির্বাচন: উত্তরের ৩ রাজ্যে সাফ হওয়ার পথে বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচন থেকে অক্সিজেন নিয়ে বিধানসভার উপনির্বাচনগুলিতে বিরোধী জোটের জয়জয়কার। একদিকে বাংলায় যেখানে তৃণমূলেরই একাধিপত্য, সেখানেই পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের ভোটেও বিরোধীদের একচ্ছত্র আধিপত্য।

পঞ্জাব – জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয়ী আপ প্রার্থী মহিন্দর ভগৎ। নিকটবর্তী প্রার্থী বিজেপির শীতল অঙ্গুরালকে প্রায় ৩৭ হাজার ভোটে পরাজিত করেন তিনি।

হিমাচল প্রদেশ – দেহেরা কেন্দ্রে জয়ী মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কংগ্রেস প্রার্থী কমলেশ ঠাকুর। ৯ হাজার ভোটে তিনি নিকটতম বিজেপি প্রার্থীকে পরাজিত করেন। নালাগড় কেন্দ্রেও এগিয়ে কংগ্রেস প্রার্থী। তবে অন্য একটি কেন্দ্র হামিরপুরে সামান্য এগিয়ে বিজেপি প্রার্থী।

উত্তরাখণ্ড – এই রাজ্যের উপনির্বাচন হওয়া দুই কেন্দ্র বদ্রিনাথ ও মাংলৌরে এগিয়ে কংগ্রেসের প্রার্থীরা। তৃতীয় রাউন্ড গণনার শেষে মাংলৌরে বিজেপি তিন নম্বর স্থানে। বদ্রিনাথে বিজেপি দ্বিতীয় স্থানে।

বিহার – নীতীশের জেডিইউ অপেক্ষাকৃত ভালো স্থানে বিহারে। রূপুলি উপনির্বাচনে নির্দল প্রার্থীর থেকে জেডিইউ প্রার্থী প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে।

মধ্যপ্রদেশ – ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশের অমরওয়ারায় বেলা বাড়তেই কংগ্রেসের জন্য সুখবর আসা শুরু। বেলা ১২টা পর্যন্ত কংগ্রেস প্রার্থী সুখারাম দাস ইনভাতি এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীর থেকে।

তামিলনাড়ু – ভিক্রাবান্দি কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে ডিএমকে প্রার্থী আন্নিউর শিবা। ২৯ জন প্রার্থীর মধ্যে তিনি প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...