Thursday, May 14, 2026

উপনির্বাচনে হোয়াইটওয়াশ বিজেপি, বাগদা- রানাঘাট দক্ষিণেও জয়ী তৃণমূল

Date:

Share post:

রাজ্যের চার বিধানসভা উপ-নির্বাচনের ফলাফল(By election result) ঘোষণা হতেই গেরুয়া ঝড়। রায়গঞ্জের পর এবার বাগদা আর রানাঘাট দক্ষিণ বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস (TMC)। তেরো বছর পর উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিরাট ব্যবধানে জয়ী হয়ে কনিষ্ঠতম বিধায়ক হতে চলেছেন মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। ৩৩ হাজার ৪৬৮ বেশি ভোটে জিতেছেন তিনি বলে সূত্রের খবর। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রায় ৩৮ হাজার ৩১৬ ভোটে জয়লাভ করেছেন মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari)। প্রায় ৫০ হাজার ভোটে জয়ী মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)।

লোকসভা নির্বাচনের ট্রেন্ড ধরে রাখল তৃণমূল কংগ্রেস। বিজেপির হাত থেকে বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ পুনরুদ্ধার করল ঘাসফুল শিবির। এই প্রথমবার রায়গঞ্জে জয় পেল তৃণমূল বিজয় মিছিলে উচ্ছাস কর্মী সমর্থকদের। বাগদা বিধানসভা কেন্দ্রে একেবারে নতুন মুখ তরুণ প্রজন্মের মধুপর্ণার উপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল প্রার্থীকে রেকর্ড ভোটে জিতিয়ে মতুয়ারা প্রমাণ করলেন তারা আছেন বাংলার মুখ্যমন্ত্রীর পাশেই। অন্যদিকে লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেও দল এবং নেত্রীর উপর থেকে বিশ্বাস হারাননি মুকুটমণি। এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় যাচ্ছেন তিনি।  মানিকতলায় তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। প্রায় ৫০ হাজার ভোটে  সুপ্তি পাণ্ডে জয়ী হয়েছেন বলে জানা যাচ্ছে।


Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...