Saturday, May 16, 2026

বেহারাদের কাঁধে চেপে ৪৬ বছর পরে খুলল জগন্নাথের রত্নভাণ্ডার

Date:

Share post:

নির্দিষ্ট সময় ও নির্ঘন্ট মেনে খুলে গেল জগন্নাথ দেবের রত্নভাণ্ডার। ১১ সদস্যের নির্ধারিত দলের সামনেই খোলা হল রত্নভাণ্ডারের তালা। তাঁদের মধ্যেই ছিলেন মন্দিরের চার সেবায়েতও। বেলা ১২টা থেকে নানা আচার অনুষ্ঠান পালনের পরে বেলা ১.২৮ মিনিটে খোলা হয় রত্নভাণ্ডার। তবে এখনই রত্নভাণ্ডারের ভিতরের সামগ্রীর তালিকা তৈরির কাজ হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের।

ওডিশার বিজেপি সরকারের পক্ষ থেকে রত্ন ভাণ্ডার খোলা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডওর তৈরি গঠন করা হয়েছিল। রত্ন ভাণ্ডার খোলার পরই সেটির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। ছ’বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের আসল চাবি। ফলে এদিন ডুপ্লিকেট চাবি দিয়েই রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকী, বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছিলেন, চাবি দিয়ে খোলা সম্ভব না হলে রত্ন ভাণ্ডারের তালা ভেঙে ফেলা হবে।

রাজ্য সরকারের নির্দেশে যে ১১ সদস্য রত্নভাণ্ডার খোলার সময় উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রধান অরবিন্দ পাড়ি, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপার ডিবি গড়নায়ক প্রমুখ। মুখ্যমন্ত্রী মোহন মাঝির দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় রত্নভাণ্ডার খোলার বিষয়টি ঘোষণা করা হয়।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...