Wednesday, June 3, 2026

আম্বানিদের রবিবাসরীয় মজলিশে নেই শাহরুখ! আচমকা দেশ ছাড়লেন কিং খান

Date:

Share post:

হাইপ্রোফাইল আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে (Anant Ambani Radhika Merchant wedding)নজর কেড়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। স্ত্রী – পুত্র কন্যাকে নিয়ে যেভাবে অনন্ত রাধিকার বিয়ে থেকে আশীর্বাদে উপস্থিত থেকে সবার মন জয় করেছেন তিনি, এবার মঙ্গল উৎসবেও সেই দৃশ্য দেখার আশা করেছিলেন পাঠান (Pathan)ফ্যানেরা। কিন্তু সেটা আর হচ্ছে না। আচমকাই দেশ ছাড়ার সিদ্ধান্ত কিং খানের । এদিন মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর কালিনায় কড়া নিরাপত্তায় মুড়ে কমলা জ্যাকেট পরা কিং খানকে দেখা গেল। আম্বানিদের রিসেপশন ছেড়ে কোথায় গেলেন শাহরুখ (Shahrukh Khan)?

অনন্ত আম্বানি -রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে বাদশার অতিথি আপ্যায়ণও নজর কেড়েছিল। তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নিজের স্টাইলে সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতেও দেখা যায় তাঁকে। বিয়েতে নীতা আম্বানি এবং বন্ধু সলমন খানের সঙ্গে দিব্যি গানার তালে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার ছন্দপতন। রিসেপশনের অনুষ্ঠানে নেই বলিউড বাদশা। সূত্রের খবর তিনি শুটিং এর জন্য লন্ডনে উড়ে গেছেন। আসলে কাজের ফাঁকে দুদিনের ছুটি নিয়ে বিয়ে এবং আশীর্বাদে যোগ দেন শাহরুখ। এবার মঙ্গল উৎসবের আগেই কাজে ফিরলেন।


Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...