Wednesday, May 20, 2026

তিন সপ্তাহে ১১! বিহারে ফের ভেঙে পড়ল সেতু

Date:

Share post:

মাত্র পাঁচদিনের ব্যবধান। বিহারে ফের ভেঙে পড়ল আরেক সেতু। গয়ার গুলসকারি নদীর উপর ভেঙে পড়ল বহু পুরোনো একটি সেতু। সেতুর অবস্থা দেখেই অনুমান করা সম্ভব দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়ে সেতুটি। গত ১০ জুলাই পর্যন্ত দুই সপ্তাহে রাজ্যে ভেঙেছিল ১০টি সেতু। ফের এক সেতু ভাঙায় তিন সপ্তাহে ভাঙা সেতুর সংখ্যা দাঁড়ালো ১১তে।

বর্ষার শুরুতে বিহারের সেতু ভাঙার ঘটনা শুরু হতে নদীগুলিতে অত্যধিক জল বাড়াকে কারণ হিসাবে তুলে ধরা হয়। কিন্তু একেবারেই স্রোত নেই, এমন নদীতেও যখন সেতু ভাঙার ঘটনা ঘটে তখন অবশেষে টনক নড়ে বিহারের ডবল ইঞ্জিন প্রশাসনের। রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশিকা জারি হয়।

তার পরেও সোমবার ফের গয়ার ভগবতী ও শর্মা গ্রামের মাঝে গুলসকারি নদীর উপর ভেঙে পড়ে সেতু। এই নদী একেবারেই স্রোতস্বিনী নয়। তারপরেও সেতু ভাঙার ঘটনায় প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এই সেতুর উপর স্থানীয় সব গ্রামের স্কুল পড়ুয়াদের যাতায়াতও নির্ভর করে।

Related articles

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...