Wednesday, May 13, 2026

যোগী রাজ্যে শিক্ষায় ধর্মীয় মেরুকরণ! সরকারি পুরস্কারমূল্য থেকে বঞ্চিত মেধাবী মাদ্রাসা পড়ুয়ারা

Date:

Share post:

মেধার মূল্য “ধমক”! কেউ সরকারি পুরস্কার চাইলে, তাকে চলে যেতে হবে সৌদি আরব! মাদ্রাসা (Madrasa) শিক্ষার মেধাবী ছাত্রছাত্রীদের এমনই আমানবিকর নিদান দিলেন যোগী রাজ্যের এক বিজেপি নেতা। তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। নিন্দায় সরব কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি।

বিতর্কের সূত্রপাত, বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ সরকার দশম ও দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু, অদ্ভুতভাবে মাদ্রাসা পড়ুয়ারা এই সুবিধা থেকে বঞ্চিত। রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির প্রশ্ন, মেধাবী পড়ুয়াদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত ভালো। কিন্তু, তাতে মাদ্রাসা (Madrasa) শিক্ষার্থীরা বঞ্চিত হবে কেন?

বিরোধীরাদের অভিযোগ, সংস্কৃত এবং রাজ্য শিক্ষা পর্ষদের পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীরা যেখানে পুরস্কারমূল্য পাওয়ার যোগ্য বলে বিবেচিত হচ্ছে, সেখানে মাদ্রাসা শিক্ষায় শীর্ষ স্থান পাওয়া মেধাবী পড়ুয়ারা তা পাচ্ছে না। শিক্ষা ক্ষেত্রেও ধর্মীয় মেরুকরণ করতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার। সব ধর্মকেই সমান চোখে দেখা উচিত। দেশের সংবিধান সকল ধর্ম এবং ভাষাকে রক্ষার কথা বলে। সব ভাষাকে সমমর্যাদা ও তার উন্নয়নে সরকারের সদর্থক ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেন বিরোধী নেতারা।

বিরোধীদের এই ইস্যুতে অভিযোগ তুলতেই উত্তরপ্রদেশের বর্ষীয়ান বিজেপি নেতা মহসিন রাজা বলেন, “ধর্মীয় শিক্ষার উন্নয়নে সরকারি টাকা খরচ করা যায় না। কোনও বিশেষ ধর্মকে এই খাতে টাকা দেওয়া যায় না। যদি এরকম পুরস্কার পেতেই হয়, তাহলে সৌদি আরব চলে যাও। সেখানে গিয়ে পুরস্কার ও টাকা নাও।”

আরও পড়ুন: দার্জিলিংয়ের শহিদ ক্যাপ্টেন ব্রিজেশকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...