Thursday, May 14, 2026

শোভাবাজারে কাউন্সিলরের অসংযত আচারণ! অবাঞ্ছিত ঘটনা: মত তৃণমূলের

Date:

Share post:

উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ। দলের যুবনেতার উপর চড়াও মহিলা কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার (Sunanda Sarkar)। তিনি জানান, যুব নেতা কেদার দাস (Kedar Das) ইট তুলে মারতে গিয়েছিলেন। সেটাই আটকাতে যান তিনি। ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা (TMC) কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।মঙ্গলবারের, সকালে শোভাবাজার এলাকায় সুনন্দা-কেদারের ঝামেলায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের স্থানীয় যুবনেতা কেদার দাসকে (Kedar Das) দেওয়ালে ঠেসে ধরে সপাটে চড় কষান কাউন্সিলর সুনন্দা। উপস্থিত সকলেই তাঁকে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হন। কাউন্সিলরের অভিযোগ, পুর কর্মীদের মারধর করা হয়েছে। এলাকায় উন্নয়নমূলক কাজেও বাধা দিয়েছেন কেদার ও তাঁর অনুগামীরা। এমনকী, কাউন্সিলরের স্বামীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সুনন্দার। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে যুবনেতার অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তাঁকে মারধর করেছেন কাউন্সিলর।

ঘটনা সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ভিডিওর সত্যতা দেখিনি। দলীয় নেতৃত্ব দেখবেন। তবে, এই ধরনের ঘটনা অবাঞ্ছিত। জন প্রতিনিধির আচরণ সংযত হওয়া উচিত।






Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...