Monday, March 16, 2026

ছত্তিশগড়ে দুই মহিলাসহ চার মাওবাদীর আত্মসমর্পণ

Date:

Share post:

ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তার ডিভিশনে পুলিশ এবং CRPF-র যৌথবাহিনীর কাছে মঙ্গলবার আত্মসমর্পণ করলেন দুই মহিলা সহ চার মাওবাদী। পুলিশ সূত্রে খবর তাঁদের মাথার দাম রাখা হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকা। তাঁদের মধ্যে কৈলাস ওরফে কাওয়াসি দেব মিলিটারি কলাম, পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ১০ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম রাখা হয়েছিল আট লক্ষ টাকা। তিনি ২০০৮ সালে সংগঠনে যোগ দেন। এরপর ২০১০ সালে তাঁর LOS সদস্য হিসাবে তাঁর পদোন্নতি হয়। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলায় জড়িত ছিলেন।

এই প্রসঙ্গে সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বাণ জানিয়েছেন আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে পিএলজিএ-র ৩০ নম্বর প্লাটুনের সদস্য ভঞ্জম হাদমা, দক্ষিণ বস্তার আঞ্চলিক কমিটির সদস্যা সুক্কি মাদকম আছেন। তাঁদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে আত্মসমর্পণ করেছেন মহারাষ্ট্রের গড়ছিরৌলি-ভমরাগড় আঞ্চলিক কমিটির সদস্যা রাভা দেব। তাঁর মাথার দাম রাখা হয়েছিল ২ লক্ষ টাকা। সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা অর্থসাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট পুলিশ সুপারের তরফে।


spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...